সন্ধ্যায় নিখোঁজ, পরদিন কিশোরীকে পাওয়া গেল মোবাইল টাওয়ারের চূড়ায়

পটুয়াখালী প্রতিনিধি
রোববার দুপুরে পটুয়াখালীর দশমিনায় একটি মোবাইল টাওয়ারের চূড়া থেকে এক কিশোরীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর দশমিনায় এক কিশোরীর একটি টেলিকম টাওয়ারের চূড়ায় উঠে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর দশমিনা ফায়ার সার্ভিসের সদস্যরা টাওয়ারের চূড়া থেকে তাকে নামিয়ে নিয়ে আসেন।

রোববার (১৫ জুন) দুপুরে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারে পশ্চিম পাশে বসানো টাওয়ারে এ ঘটনা ঘটে।

ওই কিশোরী উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানিয়েছে, ছয় বছর থেকে সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যা ভুগতে থাকা মেয়েটি শনিবার (১৪ জুন) সন্ধ্যার পরে বাড়ি থেকে নিখোঁজ হয়। সারা রাত পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পানি। রোববার দুপুরের দিকে তাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বেতাগী বাজার এলাকার একটি টেলিকম টাওয়ারে একজনকে বসে থাকতে দেখেন এক অটোরিকশাচালক। তিনি এ কথা জানালে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

এদিকে ওই কিশোরীর নিখোঁজের খবরও বাজারে জানাজানি হয়। বাজারের লোকজন ধারণা করে, টেলিকম টাওয়ারের চূড়ান্ত বসে থাকা ব্যক্তি ওই কিশোরী হতে পারে। পরে বিষয়টি ওই মেয়ের পরিবারকে জানানো হয়। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও উপজেলা ফায়ার সার্ভিসকেও এ খবর জানানো হয়। এ সময় দশমিনা ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে মেয়েটিকে উদ্ধারে কাজ শুরু করে।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা টাওয়ার বেয়ে মেয়েটির কাছে পৌঁছালেও শুরুতে সে নিচে নামতে রাজি হয়নি। পরে মেয়েটির চাচার সহায়তা নিয়ে মেয়েটিকে টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সোয়া ১১টার দিকে ৯৯৯ ও স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। ৩০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারের চূড়া থেকে দুই ঘণ্টার চেষ্টায় মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই। পরে মেয়েটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে