বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। ২০২৩ সালের ২২ মে নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুই বছর পর গত ১১ মে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানিয়েছেন, বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসার সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয় উজ্জ্বলকে।

পুলিশ ও জেলা বিএনপি সূত্র জানিয়েছে, দুই বছর আগে বিএনপি কার্যালয় ভাঙচুরের ওই ঘটনায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুমন মিয়া গত ১১ মে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

এ মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়সহ ২৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়।

ওসি কাজী শাহনেওয়াজ জানান, নাশকতার অভিযোগে মডেল থানায় দায়ের করা মামলার আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে