গুলিবিদ্ধ তরুণ জুলাই যোদ্ধার মৃত্যু, নাম ওঠাননি সরকারি তালিকায়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আবু ইমরান। ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন (২৭)। গাজীপুরের জয়দেবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। গুলিবিদ্ধ সেই ইমরান মারা গেছেন।

শুক্রবার (১৩ জুন) বুকে ব্যথা উঠলে ইমরানকে হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হলেও জুলাই যোদ্ধাদের সরকারি তালিকায় নাম নেই তার।

আবু ইমরানের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের মোহনপুর গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক মো. ইসলাম উদ্দিনের ছেলে। গাজীপুরের সিটি করপোরেশনের তারগাছ মহল্লায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

শনিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে ইমরানের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। জুলাই আন্দোলনে আহত তরুণের মৃত্যু সংবাদ জানাজানি হলে তৎপর হয়ে উঠে উপজেলা প্রশাসন।

খবর পেয়ে ওই গ্রামে যান উপজেলার সহকারী কমিশনার মো. ফয়জুর রহমান। মোবাইল যোগাযোগ করা হলে ফয়জুর রহমান রাজনীতি ডটকমকে বলেন, আবু ইমরানকে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে আমি আবু ইমরানের বাড়িতে গিয়েছিলাম।

আবু ইমরানের স্ত্রী রীতা আক্তার (২৩) জানান, তার স্বামী ছিলেন অত্যন্ত সাদাসিধা মানুষ। বাসার কাছাকাছি অবস্থিত একটি পোশাক কারখানায় চাকরি করতেন। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে আহত হন তিনি।

রীতা বলেন, জয়দেবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় আমার স্বামীকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হননি। তার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু একজন পোশাক কর্মীর পক্ষে সে সুযোগ আর হয়ে উঠেনি।

আবু ইমরানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহতদের অনেককে সরকারিভাবে উন্নত চিকিৎসা দেওয়ার খবর তারা শুনেছেন। কিন্তু তার জন্য সরকারিভাবে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হননি ইমরান। এ পরিচয় ব্যবহার করে বাড়তি সুবিধা নিতে চাননি তিনি। তাছাড়া অনেকেই তাদের ভয় দেখিয়েছেন, তালিকাভুক্ত হলে পরে সমস্যায় পড়তে হতে পারে।

নান্দাইল পৌরসভার বাসিন্দা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আশিকিন আলম বলেন, আবু ইমরান যে জুলাই যোদ্ধা, এটি নিশ্চিত। তবে তিনি এ পরিচয় ব্যবহার করে কোনো সুবিধা নিতে চাননি। তাই উপজেলা, জেলা বা কেন্দ্রীয় হতাহতদের নিয়ে করা তালিকায় তিনি নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

আশিকিন আরও বলেন, আহত অবস্থায় ইমরানের হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্যপ্রমাণ পরিবারের কাছে রয়েছে। কিন্তু ইমরানের পরিচিতিজনরা তাকে নানা ধরনের ভয়ভীতিও দেখিয়েছেন। তাই সে জুলাই যোদ্ধাদের তালিকা নাম ওঠাতে ইমরান অনাগ্রহী ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

১ দিন আগে

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমত। খালাস পেয়েছেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

১ দিন আগে

দাউদকান্দিতে মসজিদ কমিটি গঠন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

স্থানীয়দের দাবি, মরহুম হাজি জৈনুদ্দিন দান করা সাড়ে চার বিঘা জমিতে মারকাজ মসজিদটি নির্মাণ করা হয়। দলিল অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের মসজিদ উন্নয়ন কমিটিতে থাকার কথা থাকলেও বহিরাগতদের আধিপত্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন।

১ দিন আগে

স্পর্শকাতর অঙ্গে চেপে ধরার কাণ্ড: গ্রেপ্তার ২, লিটু দলের কেউ নন দাবি যুবদলের

প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।

১ দিন আগে