প্রতিবেদক, রাজনীতি ডটকম

উপজেলা নির্বাচনে জনগণের অংশগ্রহণের সুযোগ নেই উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।
রোববার (৫ মে) সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচনে জনগণের তথা মেহনতি শ্রমজীবী সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের নির্বাচনী জামানত বৃদ্ধি করাসহ নির্বাচন ব্যবস্থা সংস্কারের গণদাবিগুলো সরকার উপেক্ষা করায় জনগণের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ আরও সংকুচিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা আরও ধনীমুখী হয়ে পড়েছে। টাকার খেলা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ জনগণ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। আর এ অবস্থা বিদ্যমান অগণতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করছে।
এতে আরও বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচন গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, অপরাধী, সন্ত্রাসী, দুর্বৃত্ত এবং মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির ক্ষমতা দখলের পথ আরও প্রশস্ত করবে। তৃণমূলে টাকার খেলা, গোষ্ঠীতন্ত্র, অপরাধ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও মৌলবাদ সাম্প্রদায়িকতা আরও ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না।
সিপিবি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন, দক্ষ ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে পুরো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের সংগ্রাম অব্যাহত রাখবে।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে