প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির হীরক জয়ন্তী অনুষ্ঠানে বিএনপিকে জাননো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলনসহ সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। এটা আমি বলতে পারি। অন্যান্য রাজনৈতিক দলও পাবে।
সোমবার (৬ মে) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সাংবাদিক এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।
উপজেলা নির্বাচনে অনেক সংসদ সদস্যও প্রকাশ্যে আত্মীয় প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের যারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের সময়মতো কোনো না কোনোভাবে শাস্তি পেতে হবে।
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আর সক্রিয়ভাবে কাজ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সারা দিন স্বাধীনতার কথা বললেও গণতন্ত্র ধ্বংস করছে বলে বিএনপি নেতা মইন খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রহসনের নির্বাচন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার, হ্যাঁ-না ভোটে ১১৪ শতাংশ হ্যাঁ ভোট এসব কিন্তু তাদেরই সৃষ্টি। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অধীনে ছিল। কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে বিযুক্ত করেছেন। আলাদা এডমিনিস্ট্রেশন দিয়েছে, ফিন্যান্সিয়াল স্বাধীনতা দিয়েছে। সংসদে আইন করে স্বাধীন সত্ত্বায় অধিষ্ঠিত করেছে। ৮২টার মতো সংশোধনী আনা হয়েছে। এগুলো করেছেন কে? তাহলে প্রয়াসটা কার আছে? শেখ হাসিনাই এই কাজটা করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আগামী ১৭ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সহযোগী, ভ্রাতিপ্রতিম সংগঠনগুলো ফুলেল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। থানা, জেলা, উপজেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিশেষ প্রার্থনা করা হবে বাইতুল মোকাররম, চার্চ ও জাতীয় মন্দিরে। বিকালে আলোচনা সভা হবে ঢাকা জেলা মিলনায়তনে।
এ ছাড়া দিনটি উপলক্ষে ১৬ মে অস্বচ্ছল ও গরীব মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। তবে দিবসটিতে দেশব্যাপী আলোকসজ্জা করা না হবে না। ব্যানার পোস্টার, বিলবোর্ড করা হবে। প্রেসক্লাব, সোনারগাঁও, বাংলাদেশ ব্যাংকের সামনে আলোক সজ্জা করা হবে।
বিরাট উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে ২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী হীরক জয়ন্তী পালন করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হীরক জয়ন্তী আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তা ভাবনা করছি। এটা থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করা হবে ২৩ জুন। সেখানে প্রধানমন্ত্রীসহ দলের নেতা ও ইন্টেলেকচুয়াল মানুষদের আমন্ত্রণ জানাব। আলোচনা সভার আগে কালচারাল অনুষ্ঠান হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী বর্ণাঢ্যভাবে পালন করবে দলটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যু্ব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে