ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে মাফিয়াতন্ত্র বহাল রাখতে নির্বাচন না দেয়া ও আহতের তালিকা করে দ্রুত চিকিৎসা দেয়াসহ ৭ দফা দাবি জানিয়েছেন ‘রক্তিম জুলাই ২৪’ সংগঠনের নেতারা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলে অনেক কর্মকর্তা কাজ করেন। কিন্তু এটা কারও ব্যক্তিগত সম্পত্তি না। এটা জনগণের সম্পত্তি। রেলের সচিব, মন্ত্রীর জরুরি কাজ আছে বলে অন্যদের নাই, এমন তো না। আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতন ও টিউশন ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে জানিয়েছে মন্ত্রণালয়।
যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানিতে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
দেশের সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির জন্য ৫ শতাংশ কোটা বাদ দেয়া হয়েছে। ফলে আগামী বছর থেকে এ কোটায় কেউ ভর্তি হতে পারবে না। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে কোটা পাবে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। আমরা চাই অতি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্র
আগামী বুধবার (৩০ অক্টোবর) হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠনে আজ-কালের মধ্যে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে।
দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক । সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছালে টুর্ককে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।
অন্তর্বর্তী সরকারের কোনো ভুল হলে বা কোথাও দুর্নীতি হলে সেটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
একই সঙ্গে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়ার রিটও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
প্রশ্ন উঠেছে— তাহলে কি সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগবিরোধীদের মধ্যে ঐক্যে ফাটল ধরল? জবাবে বিএনপি বলছে, সাংবিধানিক সংকট তৈরির হতে পারে— এমন আশঙ্কার জায়গা থেকেই এই পথে হাঁটতে চাচ্ছে না দলটি।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আ.লীগ সরকারের অধীনে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবকটিই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বিরোধী দলগুলো দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠেছিল। তাই এ দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।
৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১ জানুয়ারি নির্ধারণ করেছে সরকার। সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।