সরকারের ভুল বা দুর্নীতি ধরিয়ে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের কোনো ভুল হলে বা কোথাও দুর্নীতি হলে সেটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা (গণমাধ্যম) প্রকাশ করেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন। কিন্তু ভুল না হলে, সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করছেন। এতে আমার কোনো আপত্তি নেই।

কারাগারের প্রকল্পের বিষয়ে তিনি বলেন, কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গাটি ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যে সময় এখানে আসবে সে সময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।

প্রকল্পের বিষয়ে তিনি আরও বলেন, প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই আগাচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, যেই বাজেট রয়েছে সেই বাজেটের ভেতরেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।

আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও যানজটের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সড়ক অবরোধ করছেন তারাই আবার যানজট সম্পর্কে বলছেন। যারা যানজট সৃষ্টি করছেন তারাই আবার বলছেন ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো আপনারা বলেন। আমাকে একটা সমাধান দেন।

তিনি আরও বলেন, তারা যদি রাস্তা অবরোধ না করেন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচিটা করে তাহলেই যানজট তৈরি হয় না। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।

রাজধানীর যানজটের বিষয়ে তিনি বলেন, যানজট নিরসনের জন্য আমরা ছাত্রদেরও নিয়োগ করছি। যানজট একটি বড় ধরনের সমস্যা। রাস্তা বাড়ছে না, প্রতিদিন গাড়ি ঠিকই বাড়ছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়তেছে। সবাই রাস্তা চায়, কিন্তু যদি জায়গা চাওয়া হয় জায়গা ছাড়বে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে