চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মোহা. শাহজাহান আলী মিঞা বলেছেন, আওয়ামী লীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ করার বিপক্ষে। তবে তাদের ১৬ বছরের যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন হয়েছে তার বিচার চাই।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহজাহান আলী মিঞা বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নের নামে মেগা প্রকল্প হাতে নিয়েছিল এবং মেগা দুর্নীতি করেছিল। যার কারণে আজ তাদের দেশ ছাড়তে হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আ.লীগ সরকারের অধীনে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবকটিই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বিরোধী দলগুলো দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠেছিল। তাই এ দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।
শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্ব এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ।
এ সময় আরও বক্তব্য দেন- সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান সেন্টুসহ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে