প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে নির্বাচন গঠনের জন্য অন্তর্বর্তী সরকার সার্চ কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, সরকারের নির্বাচনমুখি যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি হয়ে গেছে। আজকালের মধ্যে তাদের নাম সবাই জানতে পারবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎ শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।
ভলকার তুর্কের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে আসিফ নজরুল বলেন, নির্বাচন নিয়ে উনার সঙ্গে কোনো কথা হয়নি। তবে আপনাদের আমি বলতে পারি, আমাদের সরকারের নির্বাচনমুখি যাত্রা শুরু হয়ে গেছে।
উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। আমি যতদূর জানি, প্রধান উপদেষ্টা সই করে দিলেই প্রজ্ঞাপন প্রকাশ পাবে। আজকালের মধ্যে আপনারা এটি জানতে পারবেন।
ইসি গঠনের পাশাপাশি ভোটার তালিকা সংস্কারে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা করা হবে। ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। সর্বশেষ নির্বাচনগুলোর ক্ষেত্রে দেখা গেছে, নির্বাচনটাই ভুয়া। তাই ভোটার তালিকা নিয়ে মানুষের মাথাব্যথা ছিল না।
তিনি বলেন, কিন্তু এবার আমরা ভুয়া নির্বাচন করব না। অসাধারণ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এর জন্য কতটা সময় লাগবে, সংস্কারের সঙ্গে নির্বাচনকে কীভাবে সম্পর্কিত করা হবে, এমন অনেক কিছুর ওপর নির্বাচনটি নির্ভর করে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সব ঠিক করবে।
নির্বাচনে আওয়ামী লীগ ও ১৪ দল অংশ নিতে পারবে কি না— জানতে চাইলে আসিফ নজরুল বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ৪০-৫০ হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে। এখনো তার (হতাহত করা) পক্ষেই সাফাই গাইছে। এখনো তাদের নেত্রী বিদেশে বসে হুমকি দিচ্ছেন— অবশ্য অডিও ক্লিপটি যদি সঠিক হয়— ২৮৭ জনকে দেখে নেবেন।
তিনি বলেন, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে যে বিচার ও অনুশোচনা হওয়ার আগে তারা কোনো রাজনৈতিক কর্মসূচি চালাবে। তারা রাজনীতি করতে আসবে কি আবারও হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য? তাদের কথা শুনে তো তেমনই মনে হয়। ফলে এগুলো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে।
আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি না— এমন প্রশ্ন রেখে আইন উপদেষ্টা বলেন, এত বড় আন্দোলনকে তারা এখনো বিভ্রান্ত করার চেষ্টা করে। এই আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে। সুযোগ পেলে আরও মানুষকে হত্যা করার, দেখে নেওয়ার হুমকি দেয়। এই দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি না— সেই প্রশ্নটা বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের কাছে রেখে গেলাম। আমাদের সরকার এরই মধ্যে বলেছে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা দেখা যাবে।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে