'সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে ভোগান্তি কমবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

‌‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।

রাস্তা প্রশস্তের কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা।

এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ করছি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

২ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

৩ দিন আগে
Advertisement