রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যদিও তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘এটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা বিশ্বাস করে যে, দুইদেশের মধ্যে অর্থনৈতিক কর্মকান্ড বিনিয়োগসহ যে সব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা মনে করে যে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থ
অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আজ বিকেলে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একই স্থানে পাল্টা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে।
শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার। এর প্রতিবাদে আজ সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণার পরপরই দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সর
রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আগামী তিন দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতেও নির্দেশ দেয়া হয়েছে।
গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচির প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিরোধী পক্ষের বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে। বিক্ষোভকারীরা নিজেদের শাহবাগ যুবদল ও পল্টন যুবদল বলে পরিচয় দিয়েছেন।
শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে তাদের অবস্থান দেখা গেছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। শেষমেশ চেষ্টা করেন ভারতে অনুপ্রবেশের। তাতেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে।
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে রাত ১১টার দিকে বিক্ষোভ হয়েছে। ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’—এমন স্লোগান দেন তারা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহবান বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে থাবা মারে তাহলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যেতে পারে। আপনার নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন এ সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিনমাসের বেশী লা
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র থেমে নেই সেটা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে সতর্ক করতে হবে।’
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে ৮৬ জন নিহত হয়েছেন। ধর্ষিত হয়েছেন ১৪ জন নারী। যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ৬৯ জনের সঙ্গে। গত ১৫ বছরে তাদের হাতে নির্যাতিত হয়েছে ১ হাজার ৩২ জন শিক্ষার্থী।
পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘‘আপনারা লক্ষ্য করে দেখবেন যে, বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায়…. এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরে কিছু কিছু মিডিয়া তাকে প্রোমোট করছে… যেটা আমি মনে করি কখনই জনগনের জন্য শুভ বয়ে আনবে না।”