জনগণের চেতনাকে ধারণ করতে হবে: এ্যানি

প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ এ জনগণ মনে করছে এখনি এ দেশে একটা নির্বাচন প্রয়োজন। যদি এ দেশে খুব অল্প সময়ের মধ্যে যৌক্তি সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে ওই ষড়যন্ত্র যে কোন সময় আমাদের উপর আবার আঘাত হানতে পারে। তাহলে দেশের মানুষের আরেকটি বড় বিপদ কঠিন বিপদ হয়ে যেতে পারে। এসময় সংস্কার করতে বেশী সময় না নেয়ার দাবী জানান তিনি।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহবান বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে থাবা মারে তাহলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যেতে পারে। আপনার নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন এ সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিনমাসের বেশী লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আহবান জানান এ্যানি।

সভায় আরও বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহাবয়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহবায়ক রশিদুল হাসান লিঙ্কন, জেলা সেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পরে পৌর শহরে অবস্থিত এ্যানির বাসভবন থেকে এক বিশাল র‌্যালি বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মিছিলে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ৫ আগষ্ট শেখ হাসিনার পালানোর পর বাধাবিহীন এ প্রথম বিশাল এ র‌্যালির আয়োজন করে বিএনপি। এতে নেতা-কর্মীরা অন্যরকম আনন্দে মেতে উঠেছে বলে জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে