রাজধানীতে সব ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

শনিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন।

আগামী তিন দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতেও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্থানে লাগানো সব ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৪৮ ঘণ্টার (১১ নভেম্বর সোমবার সন্ধ্যা) মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে