আপনারা তো নিজেরাও সংবিধানের আওতায় ক্ষমতায় আসেননি, কিন্তু জনসমর্থন আপনাদের প্রতি রয়েছে।আপনাদের সবকিছু দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে,আপনাদের কাজের গতির তীব্রতা যদি কমে যায় তাহলে এটা জনগণের কাছে একাউন্টটিবিলিটির ক্ষেত্রে জনগণ মনে করবে আপনারা সঠিক কাজ করছেন না।
সারিজস আরও বলেন, এই অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি। যেই ফ্যাসিস্ট সরকারকে ১৬ বছরে বাংলাদেশের নামিদামি রাজনৈতিক সংগঠন এক টনক নড়াতে পারেনি, সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলে অভ্যুত্থান ঘটেছিল এবং শেখ হাসিনা পালিয়ে গিয
ফাওজুল কবির বলেন, বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।
শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকালের কর্মসূচি নিয়ে কথা বলতে শোনা গেছে। তাতে শোনা যায়, শেখা হাসিনা তার নেতাকর্মীদের নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি হাতে মিছিল করার পরামর্শ দিচ্ছেন। তা ছাড়া নূর হোসেনের ছবি ও ‘স্বৈরা
দূতাবাস জানায়, আগামী মঙ্গলবার বৈরুত থেকে দুবাই হয়ে নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদেশি নাগরিক। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ২০ মিনিটে রওনা হয়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, আমরা ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের ঘোষণা দিয়েছিলাম। এর অধীনে যত হয়রানিমূলক মামলা রয়েছে, এই অ্যাক্টটা যখন বাতিল করব, তখন সব মামলা রহিত (বাতিল) হয়ে যাবে। তবে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।
শফিকুল আলম লিখেছেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে যে কেউ র্যালি, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হবে।
কোনো আদালতে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না- এমন এক অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেলেও আইন বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা জানতে চান, ‘কেন প্রশ্ন তোলা যাবে না?’
শেখ হাসিনার কড়া সমালোচনা করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এমন হত্যা, নারকীয় তাণ্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনি শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দেবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট।
সৈয়দ এহসানুল হুদা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতির জীবনে একটি মহান ও মর্যাদাময় বিজয়ের দিন। এই দিনে আধিপত্যবাদী শক্তির পরাজয় ঘটে। ক্যান্টনমেন্টের নিজ বাসায় গৃহবন্দী সেনা প্রধান জিয়াউর রহমানকে সিপাহী জনতা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ঘটিয়ে মুক্ত করে আনেন। ৭ নভেম্বরের অবিনাশী চেতনায় উজ্জীবিত
শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোন্তাজ উদ্দিন।
নুর বলেন, আমরা দেখেছি, যে সরকার ক্ষমতায় থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হয়ে কাজ করে। সাধারণ মানুষের ভোটের অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার হরণ করা হয়। কাজেই আমরা চাই জনবান্ধব প্রশাসন এবং যারা ক্ষমতায় থাকবে তারা যেন ক্ষমতাকে ভোগের বস্তু মনে না করে। এজন্য আগে প্রয়োজনীয় সংস্কার তারপর নির্বাচন।
লেবানন থেকে নবম দফায় মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আরও ৯৫ জন প্রবাসী দেশে ফিরবেন। শুক্রবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না। শুক্রবার (৮ নভেম্বর) দলটির র্যালি পূর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজকের র্যালির যে ঐক্য তা শুধু বিএনপির জন্য নয়, এই র্যালি সাধারণ মানুষের বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন।