বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করছে না বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোট। জোটের এক বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেন রাফিদ। পোস্টে তিনি লেখেন, ‘এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করছি। রাতের আঁধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইড
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বলে বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতায় যেতে চায়। আবার সরকারের অনুরাগী কেউ কেউ বলতে চায় যদি সংস্কার না করে নির্বাচন হয়, তাহলে নাকি ভবিষ্যতে আর সংস্কার হবে না। যেকোনো সংস্কার রাজনৈতিক অ্যাজেন্ডা। সংস্কার একটি রাজনৈ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ২টি শর্ত পূরণ করতে হবে। তা হলো প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার, তারপর সঠিক নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য এবং মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতে চাই। সংস্
দেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্মাণ করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি বা ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না—দেশের উন্নয়নে যা করার, আমাদেরই করতে হবে।
পুলিশের অধস্তন ফোর্সের থাকা ও খাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা (বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন।’ এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেন তিনি।
২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, এটা ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বরং কীভাবে রাষ্ট্রকাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা যায় এরকম এক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১১টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
হারারি আধুনিক যুক্তরাষ্ট্রের গণতোন্ত্রিক সমস্যা নিয়ে প্রশ্ন তোলার আগে আরো পেছনের দিকে তাকিয়েছেন। তিনি বলেছেন, ‘উদাহরণ টানা যায় আধুনিক কালের রাজনৈতিক ইতিহাস থেকে।
এ্যানি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবারও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। ঝটিকা মিছিল করেই তারা পালিয়ে যায়। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনও ভুলে যায়নি। তাই কোনোভাবেই সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না।
শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কাজকর্মে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কী চায় তা বোঝা যাচ্ছে না। বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে কোন
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বৈঠকে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিশদ আলোচনা হয়েছে। তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
গত ৫ আগস্টের পর থেকে সংস্কার, নির্বাচন ও মুক্তিযুদ্ধের মতো বিষয়গুলো নিয়ে স্পষ্ট হয়েছে পারস্পরিক মতভেদ। এমন প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের বিদেশে সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ৯০ দিন (তিন মাস) বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।