প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি চায় এ বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। ছাত্ররা এমন কথা বলে যে, ’৭২-এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। বাংলাদেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এটা তো দোষের কিছু না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে