প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৈষম্যহীন দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। এটা আমাদের অঙ্গীকার। আমরা সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চাই না। যে স্বাধীনতা অপরের চরিত্র হরণ করে, মিথ্যা গুজব ছড়ায়, মানুষের বিরুদ্ধে হিংসা ছড়ায়- আমরা এমন রাজনীতি করতে চাই না।’ তিনি আরও বলেন, কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া হবে না। নারীরা স্বাধীনভাবে যোগ্যতার ভিত্তিতে কাজ করবেন। তাদের মর্যাদা ও সম্মান পাবেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে পড়ালেখা শিখে হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াছে। শিক্ষা জীবন শেষ হলে যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি নিশ্চিত করা হবে। আমরা কাউকে ঘুষ দিই না, ঘুষ নিতেও দেব না। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমরা তাদের স্বপ্নকে ধূলিস্যাৎ হতে দেব না।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্বে দেয় বাংলাদেশে অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগমপাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে।’
তিনি বলেন, ‘এই দেশে এমন একটি সরকার ছিল যারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল। যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারতো না, ভালো লাগলে হাসতে পারতো না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।’
জামায়াত আমির বলেন, ‘বিগত সরকার জাতির ভাগ্য বদলের জন্য নয়, নিজেদের ভাগ্য বদলের জন্য এসেছিল। ১৫ বছরে নিজেরা তাজামোট হয়েছে।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে এদেশের কোনো বিচারক, সরকারি কর্মকর্তা ঘুসের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পাবে না
জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক জেলা আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস।
কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অমুসলিম শাখার জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, গণঅধিকারের সভাপতি বরকতুল্লাহ, কৃষিবিদ গ্রুপের এম ডি ও ঢাকার মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিঠু বিশ্বাসের বাবা শাজাহান এসময় উপস্থিত ছিলেন।
১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন বিশাল সমাবেশে রূপ নেয়। কর্মী সম্মেলনে জেলা ও আশপাশের জেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৩ দিন আগে