দেশকে ভালোবেসে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, যাঁরা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন। যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে।
জুলাই ঘোষণাপত্র সরকার যেটি দেওয়ার কথা ছিল, ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল, সকলের সঙ্গে আলোচনা কর
তিনি বলেন, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। তাই আমরা ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই দিনক
কমিশন সূত্র জানিয়েছে, এ দিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়েছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক ভোট। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল সংসদ নির্বাচনে এ ধরনের ভোটের পক্ষে থাকলেও বিএনপিসহ আরও ক
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের চীন সফর করেছে। শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে তিনি বলেছেন, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
অভিযোগগুলো হলো- (১) অভিযোগকারীর বাড়ি পুনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী এবং যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবী কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এ
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমি শুরু থেকেই ইসলামপন্থী সকল ভোট একবাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলামি দলই নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও একবাক্স নীতিতে আসতে পারে, ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই
গাজী আতাউর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে ৬টি কমিশনের প্রস্তাবনা আমাদের কাছে পাঠানো হয়েছিল। আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা
নির্বাচনের তারিখ ঘোষণা হলে জনগণের বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।’
সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল ১০ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সব কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি সংগঠনটির বিরুদ্ধে নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্
বৈঠকে প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকে এ সংক্রান্ত বার্তা সিইসিকে জানিয়ে থাকতে পারেন বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নেওয়ার কথা হয়তো বলেছেন৷ এটি আমাদের ধারণা৷ উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। অংশগ্রহণ করতে হবে সবাইকে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। তিনি বলেন, বিষণ্ণ বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যে জোট গঠনের কথা বলছেন, সে ধরনের কোনো আলোচনা সেখানে হয়নি। এটি নিছকই একটি প্র্যাকটিক্যাল সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার বিষয় ছিল।
রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করছেন, জাতীয় নির্বাচনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে ভবিষ্যতে এ ধরনের নির্বাচন ঠেকাতে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে সব সরকারি ভবন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সব সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।