প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে (সি আর আবরার) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্যই তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়সহ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে এতদিন ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয় সামলাবেন।
বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেছেন।
উপদেষ্টা পরিষদের দপ্তর বণ্টন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের অন্যান্য দপ্তর উপদেষ্টাদের মধ্যে বণ্টন বিষয়ে জারি করা প্রজ্ঞাপনগুলো অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে বুধবার সকালে অধ্যাপক আবরারকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করেন তিনি।
অধ্যাপক আবরারের নিয়োগের বিষয়টি জানা যায় গতকাল মঙ্গলবার। এ দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক আবরার দায়িত্ব পেতে পারেন। শপথের পর দপ্তর পুনর্বণ্টনের প্রজ্ঞাপনে সেটিই নিশ্চিত করা হলো।
অন্যদিকে বুধবারই প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়্যবকেও নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে প্রথমজনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং দ্বিতীয়জনকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।
২ দিন আগে
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে