মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচে ভালোভাবেই নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে দিনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়ায় ম্যাচের ভাগ্য গড়িয়েছে শেষ দিনে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান সংগ্রহ করেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশত রান তুলে নিয়েছেন মুমিনুল হক, যা টেস্টে তার টানা পাঁচ ইনিংসে ফিফটি। শুধু তাই নয়, অর্ধশত রান পূরণ করার সময়েই দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরেই চলেছে। ফলে চতুর্থ দিনের খেলা ঠিক কখন শুরু করা যাবে, তা বলা মুশকিল। মিরপুরে হোম অব ক্রিকেটে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকায় অবশ্য বৃষ্টি থামলে আধা ঘণ্টার মধ্যেই খেলা শুরু করা সম্ভব।
এরপর প্রথম ইনিংসের মতো ফের প্রতিরোধ গড়েছেন মুমিনুল ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজন অবিচ্ছিন্ন থেকেই দলকে নিয়ে গেছেন মধ্যাহ্নবিরতিতে। দলের রান এখন ২ উইকেটে ৯৩। মধ্যাহ্নবিরতিতে ৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১২০ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে মাঝপথে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ৩৮৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ফলে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরে
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল বাংলাদেশের স্বস্তি দিয়ে, শেষটা হলো পাকিস্তানের আত্মবিশ্বাসে। প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেও দিন শেষে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭৯ রান তুলে শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান, বাংলাদেশ এগিয়ে আছে ২৩৪ রানে।
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে চারশ রানের মাইলফলক ছোঁয়াও কঠিন মনে হলেও শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে এই সীমা অতিক্রম করে টাইগাররা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝলমলে সেঞ্চুরি আর মুমিনুল হকের ধৈর্যপূর্ণ ৯১ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।
শুক্রবার (৮ মে) মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতেই ধরে রেখেছেন বাংলাদেশি ব্যাটাররা।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের মধ্যেই দুই ওপেনার ফিরেছেন প্যাভিলিয়নে। তৃতীয় উইকেট জুটিতে অবশ্য মুমিনুল হককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘুরে দাঁড়িয়েছেন। এরই মধ্যে দুজনে শতরানের জুটিও গড়ে চিন্তার ভাঁজ বাড়িয়ে চলেছেন পাকিস্তানি বোলারদের।
এ ম্যাচে স্বাগতিক একাদশে নেই কোনো চমক। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে রান করে আসা মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান রয়েছেন এ সিরিজের স্কোয়াডে। রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিধ্বংসী ওপেনার তানজিদ হাসান তামিমও। তবে তাদের কারও জায়গা হয়নি একাদশে।
বিসিবি জানিয়েছে, বিসিবি ইনটেগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) ৯০০ পৃষ্ঠার দীর্ঘ তদন্ত প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ মেলায় একজন ক্রিকেটার, দুই জন টিম ম্যানেজার ও একজন ফ্র্যাঞ্চাইজি মালিককে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আরও একজনকে দেওয়া হয়েছে বহিষ্কারাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৩ মে) সকালে প্রথম দফায় দলটির একটি অংশ ঢাকায় পৌঁছায়। পিএসএলের ফাইনাল থাকায় বাকি খেলোয়াড়রা পরে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশেষ করে জ্যাকবস। তার ফিফটিতে ২০ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। ২০০.০০ স্ট্রাইকরেটে ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৫ চারের বিপরীতে ৩ ছক্কায়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন ফক্সক্রফট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করে বাংলাদেশ। চাপের মুখে থাকা টাইগারদের জন্য স্বস্তি হয়ে সপ্তম ওভারেই নামে বৃষ্টি। আজ শনিবারের এই ম্যাচে পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি টাইগাররা।
সাকিব বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মতে ভুল ছিল।