আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪ উইকেটে জয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় দাপুটে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ইনিংসের দশম ওভারে স্কোর ছিল ২ উইকেটে ১৩৮। কিন্তু এরপর মাত্র ১৯ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে পথ হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত অলরাউন্ডার সাইফউদ্দিনের কার্যকর ইনিংসে ভর করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই নাটকীয় জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের কাছে হেরেছিল স্বাগতিকরা। সিরিজের জয়-পরাজয় নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ২ ডিসেম্বর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। দলের হয়ে শুরুটা ঝড়ো গতিতে করেছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম তাকে ঠিকভাবে সঙ্গ দিতে পারেননি এবং মাত্র ১০ বলে ৭ রান করে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন।

তবে দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি হয়েছে পারভেজ হোসেন ইমন ও লিটন দাস। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৬০ রান তুলেছেন দুজন। পারভেজ ইমন ২৮ বলে ৫ চার ২ ছয়ে ৪৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তৃতীয় উইকেটে লিটন দাস ও সাইফ হাসানের জুটিটাও বেশ ভালো ছিল। তৃতীয় উইকেটে ৩১ রানে ৫২ রান তোলেন দুজন।

তবে এই জুটি ভাঙতেই বিপদ বাড়ে বাংলাদেশের। পরপর ফিরেছেন লিটন, সাইফ। তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানরা মিডল অর্ডারে ভালো করতে পারেননি। যাতে একটা সময় ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম। সাইফউদ্দিন শেষ দিকে কার্যকরী একটা ইনিংস খেলে বাংলাদেশকে উদ্ধার করেছেন।

১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৪ রান তুলে ফেলে বাংলাদেশ। সাইফউদ্দিন তখন ৭ বলে ২ চার ১ ছয়ে ১৭ রানে অপরাজিত। লিটন দাস ৩৭ বল খেলে ৩টি করে চার, ছয়ে ৫৭ রান করে আউট হয়েছেন। সাইফ হাসান ১৭ বলে ১টি করে চার-ছয়ে ফিরেছেন ২২ রান করে।

এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে আইরিশদের শুরুটাও হয়েছিল দাপুটে। পল স্ট্যার্লিং-টিম ট্যাক্টরের ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে।

৪.৪ ওভারের ওপেনিং জুটি তুলেছে ৫৭ রান। ১৪ বলে ৩টি চার ২টি ছয়ে ২৯ রান করা পল স্ট্যার্লিংকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর হ্যারি ট্যাক্টরকে নিয়ে দারুণ এগুচ্ছিলেন টিম ট্যাক্টর। নবম ওভারে শেখ মাহেদি হাসান বোলিং করতে এসে আইরিশদের গতি থামিয়ে দেন।

পাঁচ বলের ব্যবধানে ফিরিয়ে দেন টিম ট্যাক্টর, হ্যারি ট্যাক্টরকে। ফেরার আগে ২৫ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৩৮ রান করেন টিম ট্যাক্টর। আগের ম্যাচের নায়ক হ্যারি ট্যাক্টর করেন ১১ রান। এরপর আইশিদের টেনেছেন লোরকান ট্যাক্টর। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আইরিশদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন লোরকান। ৩২ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থেমেছে ১৭০ রানে। বাংলাদেশের পক্ষে শেখ মাহেদি ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৮ দিন আগে