ডেস্ক, রাজনীতি ডটকম

দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি হাঁকিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন জাওয়াদ আবরার। সোমবার দুবাইয়ে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে লাল-সবুজ দল।
নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন আবরার।
আগে ব্যাট করতে নেমে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। মোহাম্মদ সবুজ নেন তিনটি উইকেট। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট শিকার করেন। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
দুটি ম্যাচে দুটি জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে দুইবারের শিরোপাধারী বাংলাদেশ। এখনও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বাকি রয়েছে।

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
৫ দিন আগে
ডারউইনে দাপুটে জয়ের পর ম্যাকাইয়ে এসে ব্যাটিংয়ে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার করা ২১০ রান টপকাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় স্বাগতিকদের কাছে ইনিংস ও ৫১ রানে হেরে ১-১ সমতায় দুই টেস্টের সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
৬ দিন আগে
রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। উইকেটে মুশফিকুর রহিম রয়েছেন ৪৭ বলে ১২ রান করে। মাত্রই নেমেছেন লিটন দাস। এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯১ রানে। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ৯১ রান।
৬ দিন আগে
স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা, হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
৭ দিন আগে