ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৭ দল। অলিখিত ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রান তাড়ার শুরুতেই বিপদে পড়লেও ঠিকই ধাক্কা সামলে নেন কাওসার ও জারিফ সিয়াম। দলীয় ১ রানে ফেরেন ওপেনার নাঈম। দ্বিতীয় ৬৮ রানের জুটি গড়েন জারিফ-কাওয়সার।
তবে দলীয় ১ রানের ব্যবধানে দুজনে বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কাওসারের ৩০ রানের বিপরীতে জারিফ করেন ৫১। তবে শেষ দিকে ৫৪ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করেন আদৃত। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তবে ৩৩ রানের ইনিংস খেলা আকাশ ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তার সঙ্গী ছিলেন ৩ রান করা জুনাঈদ।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মেন্ডিস।
এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন আকাশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তিনি। এমন কঠিন পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেন সানুল। ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাতিশা।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
২ দিন আগে
এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’
২ দিন আগে
জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প
৩ দিন আগে