বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক রোমাঞ্চকর মাইলফলক স্পর্শ করলো অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট ‘জুলকান বিটডাউন’ (Zulcan Beatdown)। গতকাল শুক্রবার ঢাকার জুলকান ইনডোর অ্যারেনায় দর্শকদের উপচে পড়া ভিড় এবং তুমুল উন্মাদনার মধ্য দিয়ে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। ঢাকা স্টেডিয়াম রান-২০২৫ নামের এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ ক্যাম্পে আরবিন্দ লালওয়ানি বলেন, জুলকান এরিনার সুযোগ সুবিধাগুলো বিশ্বমানের। এসব সুযোগ-সুবিধা দেখে আমি মুগ্ধ। সিঙ্গাপুরের ক্লাবগুলোতেও এ রকম আধুনিক সুযোগ-সুবিধা নেই। বিশ্বে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করলেও এই ক্লাব ওপরের দিকেই থাকবে।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ দুটি ও চাইনিজ তাইপে এক গোল করে। রেজাউল বাবু ৫৫ মিনিটে গোল করেন। আশরাফুল তার দ্বিতীয় গোলটি করেন ৫৭ মিনিটে। দুই মিনিট পরে গোল খাওয়ায় জয়ের ব্যবধান একটু ছোট হয় বাংলাদেশের।