শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের যুবারা

ডেস্ক, রাজনীতি ডটকম
লংকানদের ৩৯ রানে হারিয়ে শেষ চারে ওঠার আগে আত্মবিশ্বাস বাড়াল। ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপে বড় সংগ্রহ না পেলেও শ্রীলংকাকে হারিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর মাধ্যমে দল সেমিফাইনালেও উঠেছে, যেখানে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার-আপ পাকিস্তান।

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানদের ৩৯ রানে হারিয়ে শেষ চারে ওঠার আগে আত্মবিশ্বাস বাড়াল লাল-সবুজের যুবারা।

দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান। জবাবে টাইগার যুবাদের আগ্রাসী বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা, গুটিয়ে যায় ১৮৬ রানে।

ইনিংসের শুরুটা ভালো হলেও বড় স্কোরে পৌঁছাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার জাওয়াদ আবরার ৪টি চার-ছক্কায় ৩৬ বলে করেন সর্বোচ্চ ৪৯ রান। আরেক ওপেনার রিফাত বেগের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩৬ রান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ২৯ ও কালাম সিদ্দিকি এলিন ৬০ বলে করেন ৩২ রান।

শ্রীলংকার হয়ে কাভিজা গামাগে ৩৮ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া রসিথ নিমসারা ও বিরেন চামুদিথা শিকার করেন দুটি করে উইকেট।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলংকা। অর্ধশত রান পেরোনোর আগেই সাজঘরে ফেরেন তাদের চার ব্যাটার। পরে চামিকা হিনাটিগালা ৪১ ও আদাম হিল্মি ৩৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।

বোলিংয়ে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও শাহরিয়া আহমেদ নেন তিনটি করে উইকেট। সামিউন বশির রাতুল যোগ করেন দুটি উইকেট। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পান ইকবাল।

গ্রুপ ‘বি’তে তিন ম্যাচের সবকটি জিতে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। দুটি ম্যাচ জিতে গ্রুপে রানার-আপ হয়েছে শ্রীলংকা। অন্য গ্রুপে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুটি জয় নিয়ে রানার-আপ পাকিস্তান।

আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে দুবাইয়েরই আইসিসিএ স্টেডিয়ামে আরেক সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলংকা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

রিট খারিজ, ৭ জুনের বিসিবি নির্বাচনে আর কোনো বাধা নেই

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

২ দিন আগে

অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা ইরানের

গ্রুপ পর্বে দলের সব খেলা যুক্তরাষ্ট্রে। সেই দেশের ভিসা এখনও পায়নি দলের কোনো ফুটবলার। ফলে ২০২৬ বিশ্বকাপে ইরান কীভাবে খেলবে, তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে এর মধ্যেই ইরান তাদের দল ঘোষণা করেছে সোমবার।

৪ দিন আগে

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর শত শত গ্রেপ্তার

খেলা শেষে পিএসজি বস লুইস এনরিকে বলেন, "আমার মিশ্র অনুভূতি হচ্ছে। উত্তেজনা, ক্লান্তি—সবকিছু একসাথে কাজ করছে। তবে এটাই মৌসুমের সেরা মুহূর্ত। আমরা এখনও চ্যাম্পিয়ন, টানা দুইবার, এটা সত্যিই অসাধারণ।"

৫ দিন আগে

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ আর্সেনালের. টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট যোগ করেও ১-১ ডেডলক ভাঙেনি। শেষ পর্যন্ত দ্বারস্থ টাইব্রেকারের। সেখানেই স্বপ্নভঙ্গ উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের। ৪-৩ ব্যবধানে ম্যাচ হারল আর্সেনাল। পিএসজি টানা দ্বিতীয়বারের মতো জিতল উয়েফা চ্যাম্পিয়নস লিগ, টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের ইউরোপসেরার খেতাব ঘরে তুল

৬ দিন আগে