ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান দল দ্রুত উইকেট হারাতে থাকে। মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর পাকিস্তান শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮৬ রান করে অলআউট হয়।
দলের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন।
৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুর দিকে দুই ওপেনার হারানোর ফলে বাংলাদেশের খেলোয়াড়রা চাপে পড়ে। তবে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের তৃতীয় উইকেট জুটি দলকে পুনরায় স্বস্তি এনে দেয়।
সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে