ক্রীড়া ডেস্ক

আগামীকাল থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটে নারী ক্রিকেট লীগ (ডব্লিউসিএল) শুরু হচ্ছে।
এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেবে। দলগুলো হল- ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন।
আজ এই টুর্নামেন্টের সূচি এবং চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামবে সেন্ট্রাল জোন এবং নর্থ জোন। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ১.৩০ মিনিটে লড়বে ইস্ট জোন ও সাউথ জোন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লীগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা নামবে।
সেন্ট্রাল জোন : নিগার সুলতানা (অধিনায়ক), ইসমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মনি, সাবিকুন নাহার জেসমিন, সুমাইয়া আকতার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাউয়া, আনিসা আক্তার সোভা, ইভা, সুবর্ণা কর্মকার, লেকি চাকমা ও তমালিকা সুমনা।
ইস্ট জোন : ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন অর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।
নর্থ জোন : সোবহানা মোস্তারি (অধিনায়ক), শামীমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা ইয়াসমীন, শরিফা খাতুন, শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেছা, লাকী খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী, নুসরাত জাহান।
সাউথ জোন : রাবেয়া খান (অধিনায়ক), মারুফা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, রানী সাহা, ফাতেমা আক্তার ইতি, ফাহোমিদা ছোয়া, দীপা খাতুন, হ্যাপি আলম, আয়েশা আক্তার, লিমা খাতুন, শিবানী রানী।

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে