ডেস্ক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সিরিজে আজ (২৭ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামে টস জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
বিশ্বকাপের আগে সমন্বয়, কৌশল ও দলগত ভারসাম্য পরখ করার এটিই শেষ সুযোগ লিটন দাসদের জন্য। চট্টগ্রামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
স্বল্প পরিসরের এই সংস্করণে বাংলাদেশ এখন দারুণ ছন্দে। তুলনামূলকভাবে দুর্বল আয়ারল্যান্ডকে সামনে পেয়ে নিজেদের পরিকল্পনা আরেক দফা ঝালিয়ে নিতে চান অধিনায়ক লিটন দাস। তবে সেই পরিকল্পনাতেই এসেছে অপ্রত্যাশিত একটি বিঘ্ন। দলে নেই শামীম হোসেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের জায়গায় দলে ঢুকেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
শামীমের জায়গায় দলে এলেও একাদশে জায়গা পাননি নবাগত অঙ্কনের। একাদশে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও। এ ছাড়া প্রথম ম্যাচের একাদশে নেই নুরুল হাসান সোহান ও শেখ মাহেদি হাসানও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের দল থেকে নেই তাসকিন আহমেদ, নুরুল হাসান ও মাহেদি। প্রথম দুই ম্যাচের দলেই নেই তাসকিন। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।
শামীমের বাদ পড়া ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে লিটনের সরাসরি মন্তব্য, বোর্ডের প্রতি অভিযোগের ইঙ্গিত, প্রধান নির্বাচকের পাল্টা ব্যাখ্যা।
সব মিলিয়ে যোগাযোগের ঘাটতি ও টানাপোড়েনে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। সিরিজ শুরুর আগের দিন তাই মাঠের বাইরেই ছিল আলোচনার ঝড়। তবে উত্তাপের সেই ধাপ পার করে আজ মাঠের লড়াইয়েই ফোকাস ফেরাতে চাইবে দল।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, জাকের আলি, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস কাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
২ দিন আগে
এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’
৩ দিন আগে
জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প
৩ দিন আগে