বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। ঈদ করেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনকে আমি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে তারা সঠিকভাবে বলেছেন— একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে।
অভিযোগের সঙ্গে বিএনপি জুলাই-আগস্ট আন্দোলনে দেশব্যাপী শহিদ ৮৪৮ জন নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে। পাশাপাশি দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি এবং অডিও-ভিডিও জমা দেওয়া হয়েছে।
পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে পাহারা দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই, তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে দুই দিন সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি কর্মসূচি শুরু হবে গাইবান্ধায়। পরদিন ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি শেষ হবে লালমনিরহাটে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়– আজ প্রথমদিন বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাহউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামা
তিনি স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।
নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও বলেন, আমরা আশা করবো, জনগণের যে প্রত্যাশা আছে, একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।
বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ জানানো হয়েছে। এর পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে... আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’
জাতীয় নির্বাচনের জন্য আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচন কমিশন পরিপূর্ণ ভাবে প্রস্তুত হবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। এ আলোকে সোমবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি।
সংস্কারের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে, এমন কোনো আইন চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসছে বিএনপি। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে।
তিনি আরও বলেন, গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের ২০ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। আমরা বাবার সম্পত্তি, স্ত্রীর গহনা বিক্রি করে জীবনযাপন করেছি। আমাদের বাবা-ভাই ও বোনের জানাজা পড়তে পারিনি। ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। এক মাসে এই আন্দোলন হয় নাই। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ত
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২০১৫ সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ৮ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।