খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এ সময় তারা সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিল ও অবিলম্বে খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আকরামুল হাসান মিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, আশরাফ বাবু, তারেক উজ জামান তারেক।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মহসিন মোল্লাহ্, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে