প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমান সরকারের ‘জনভিত্তি নেই, তারা শূন্যের ওপর দাঁড়িয়ে আছে’ বলে মন্তব্য করেছেন আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আমি স্পষ্টভাষায় উল্লেখ করে দিতে চাই, এই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে এই সরকার চরমভাবে পরাজিত হয়েছে। তাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে।’
রোববার বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেন।
তিনি বলেন, আমাকে অনেকে প্রশ্ন করেন, বাস্তব এই সরকার কী আরো পাঁচ বছর থাকবে? আমি তাদের উত্তরে বলি, ১৯৯০ সালের যেদিন এরশাদ সরকার এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন তার একদিন আগেও কি সেই সরকার জানত যে, এভাবে তাদের চলে যেতে হবে?’
মঈন খান বলেন, ‘আজকে আওয়ামী লীগ তাদের যে কথাটা বলছি, জনগণই হচ্ছে একটি এদেশের সরকারের ভিত্তি। সেই জনগণের ভিত্তি আস্তে সরে গিয়েছে, আজকে আওয়ামী লীগ শূন্যের ওপরে দাঁড়িয়ে আছে। তাদের পায়ের তলায় মাটি নেই। যেকোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে।’
আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলব, ‘হ্যাঁ আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজপথে আন্দোলনে রয়েছি, আমাদের রাজপথে আন্দোলনে থাকতে হবে। তবে এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক পদ্ধতি এদেশে ফিরিয়ে আনার আমাদের যে আন্দোলনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। আমরা নিয়মনীতিতে বিশ্বাস করি, বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এটাই হচ্ছে তফাৎ।’
তিনি বলেন, ‘সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। বাংলাদেশের সংবিধান স্পষ্টভাষায় বলে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক কোনো রাজনৈতিক দল নয়, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অমোঘ বাণী তিনি বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। প্রতি পাঁচ জনগণ তাদের সেই ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ে পাঁচ বছরের জন্য কারো ওপরে তারা দেয়, কেননা ১৮ কোটি মানুষ তো দেশ শাসন করতে পারে না। সংসদে যাদের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি থাকে তারা একটি সরকার গঠন করে সেই সরকার যদি ভুল করে যে, আমরা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে, সেটা আজকের সরকার মনে করছে। তাহলে কিন্তু তারা মারাত্মক ভুল করবে।’
সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা দলের নেতা প্রকৌশলী নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, জয়নুল আবদিন ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন বক্তব্য দেন।

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের জেরে মুখোমুখি অবস্থানে দেখা গেছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে।
২০ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরকে 'খোঁচা' দিয়ে এমন বক্তব্য দেন তিনি।
২০ ঘণ্টা আগে
বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়
২ দিন আগে
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।
২ দিন আগে