ফিলিস্তিনের গাজায় দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
মেক্সিকোর নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে, একই হিসেবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদি বারাণসিতে ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রায় (কংগ্রেস) পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। অর্থাৎ মোদি মাত্র ১ লাখ ৫২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
পাহাড়ি এ কন্যা যথারীতি হিমাচল প্রদেশের মান্ডি আসনে নির্বাচন করেন। ভোটের মাঠে তিনি লড়েছেন কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংকের বিপরীতে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।
বদলা নেবেন জানিয়ে তিনি বলেন, ‘কাঁথির আসন আমরাই জিতেছি। কিন্তু বিজেপির হয়ে কাজ করা পর্যেবক্ষকরা শংসাপত্র আটকে রেখেছে। পর্যবেক্ষককে কাজে লাগিয়ে, এসব করে বেড়াচ্ছে বিজেপি। আমি ছেড়ে দেব না। রাজনৈতিক বদলা নেব। দরকারে পুনর্গণনা হবে।’
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।
এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন বিজেপি? এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯ সালের লোকসভার নির্বাচনে বিজেপি পেয়েছে ৩০৩টি আসন। আর বিজেপির জোট এনডিএ পেয়েছিলো ৩৫৩টি আসন।
ভারতে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশে, এই রাজ্যে রয়েছে ৮০টি আসন। রাজ্যটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুসারে, এবারের লোকসভা নির্বাচনে সেখানে বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট চমক সৃষ্টি করেছে।
ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ৪০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৫টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২০ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। ৫৫টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে।
ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভোটগণনায় প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট। নরেন্দ্র মোদির হ্যাটট্রিক নাকি অন্য কেউ– ভারতের ক্ষমতার মসনদে কে বসছেন, জানা যাবে আজ মঙ্গলবার।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর সোমবার (৩ জুন) এই আহ্বান জানাল জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি। খবর রয়টার্সের।
রয়টার্স জানায়, গত শনিবার রাতে ট্রাম্প @realdonaldtrump নামে টিকটকে একটি অ্যাকাউন্ট খোলেন। প্রথম যে ভিডিও পোস্ট করা হয়, সেটিতে ইউএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট (সাবেক) ট্রাম্প এখন টিকটকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। মহারাষ্ট্রের স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা। ভিডিওতে দেখা যায়, গোলাপি জার্সি পরা এক ব্যাটার সামনে পা বাড়িয়ে দুরন্ত দক্ষতায় বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান।