মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে: মমতা

ডেস্ক, রাজনীতি ডটকম

মানুষ ওদের (বিজেপি) মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওঁর অবিলম্বে উচিত পদত্যাগ করা।’

মঙ্গলবার (৪ জুন) কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে।’

বদলা নেবেন জানিয়ে তিনি বলেন, ‘কাঁথির আসন আমরাই জিতেছি। কিন্তু বিজেপির হয়ে কাজ করা পর্যেবক্ষকরা শংসাপত্র আটকে রেখেছে। পর্যবেক্ষককে কাজে লাগিয়ে, এসব করে বেড়াচ্ছে বিজেপি। আমি ছেড়ে দেব না। রাজনৈতিক বদলা নেব। দরকারে পুনর্গণনা হবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাহুলকেও অভিনন্দন জানিয়েছি, কিন্তু ওরা এখনও জবাব দেয়নি। সে ওরা যা করে করুক। যোগাযোগ না করলে কোনও অসুবিধা নেই।’

মমতা বলেন, ‘এই জয় মানুষের জয়, বিরোধী জোট ইন্ডিয়ার জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন। যারা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’

এর আগে, লোকসভা ভোটের প্রচারে প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেন, ‘ওরা বলছে ৪০০ পার করবে। আগে ৩০০ পেরিয়ে দেখা। তবে বুঝব।’

মমতার সে কথা শুনে পাল্টা কটাক্ষ করতো বিজেপি। অবশেষে ভোট গণনা থেকে আভাস পাওয়া যায় যে, বিজেপি ৩০০ পার করতে পারবে না। আপাতত ২৪০ এর ঘরেই থামছে বিজেপি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১১ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৪ ঘণ্টা আগে