ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম ৪ ঘণ্টায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখন পর্যন্ত ৭৩ আসনে পিছিয়ে রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ৪০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৫টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২০ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।
পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে রয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে ৩৩ আসনে এগিয়ে আছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৯ আসনে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৪ ঘণ্টা আগে