ভোটের মাঠ কাঁপালেন কঙ্গনা

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জিতে গেলেন বলিউড তারকা কঙ্গনা রানওয়াত। এবারের ভারতের লোকসভা নির্বাচনে তিনি অংশ নেন। এবং আজকের ফলাফলে জানা গেছে তিনি ৭৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে ভোটের মাঠে নামেন।

পাহাড়ি এ কন্যা যথারীতি হিমাচল প্রদেশের মান্ডি আসনে নির্বাচন করেন। ভোটের মাঠে তিনি লড়েছেন কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংকের বিপরীতে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।

বেশ কিছুদিন ধরেই অভিনয়ের ব্যস্ততা ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথমবারের মতো নির্বাচনে মাঠে নেমেই জয় ছিনিয়ে নিলেন। অবশ্য আগে থেকেই মোদির প্রতি নিজের সমর্থন জানাতে দেখা গেছে অভিনেত্রীকে।

এমনকি নির্বাচনী প্রচারে মোদির মান্ডি সফরের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। জনসভায় মোদির হাতে তুলে দিয়েছেন লাল গোলাপ।

এদিকে নির্বাচনী প্রচারের সময় জানিয়েছেন জয় পেলে অভিনয় ছাড়ে দেবেন এই তারকা। উল্লেখ্য, অভিনেত্রীর করা সর্বশেষ চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’ এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার পরিচালকও তিনি।

নির্বাচনের জন্যই মুক্তি পিছিয়েছে ইমার্জেন্সির।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১১ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৪ ঘণ্টা আগে