ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তে ২২ থেকে ২৩ মার্চের রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই জঙ্গিদের হত্যা করেছেন। আমাদের সৈন্যরা কার্যকরভাবে জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালায় সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকার সীমান্ত দিয়ে একদল জঙ্গির পাকিস্তানে প্রবেশের চেষ্টা শনাক্ত করে নিরাপত্তা বাহিনী।
সৈন্যরা ওই দলকে নিবৃত্ত করার জন্য অভিযান শুরু করেন এবং তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ে ১৬ খোয়ারিজ (জঙ্গিকে) নিহত হন। দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) ‘খোয়ারিজ’ হিসেবে সম্বোধন করে পাকিস্তান সেনাবাহিনী।
বিবৃতি বলা হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখতে এবং দেশ থেকে সন্ত্রাসবাদের ঝুঁকি নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাবুলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাক আইএসপিআর বলছে, পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না। তবে পাকিস্তানের এই অভিযোগ অতীতে বার বার প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার।

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১৬ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১৮ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১৮ ঘণ্টা আগে