ইস্তাম্বুলের কারাবন্দি মেয়রকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা এরদোয়ানবিরোধীদের

ডেস্ক, রাজনীতি ডটকম
একরেম ইমামোলুকে পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দল সিএইচপি। ছবি: সংগৃহীত

তুরস্কের পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে একরেম ইমামোলুকে প্রার্থী ঘোষণা করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। ইমামোলু বর্তমানে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি।

ইমামোলুর দল ও সমর্থকদের অভিযোগ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পিপলস পার্টির এই নেতাকে নিজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করেন। তার গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিবিসি ও এএফপির খবরে বলা হয়, গত বুধবার (১৯ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল মেয়র একরেম ইমামোলুকে। রোববার (২৩ মার্চ) তাকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে মারমারা কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যেই সোমবার (২৪ মার্চ) তাকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে সিএইচপি।

ইমামোলুর গ্রেপ্তারের খবরে বুধবার থেকেই তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সোমবার বিকেল থেকে হাজার হাজার বিক্ষোভকারী ষষ্ঠ দিনের মতো ইস্তাম্বুলের কেন্দ্রে জড়ো হন। রোববার এখানেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বিক্ষোভ হয়েছে রাজধানী আঙ্কারাতেও।

বিক্ষোভকারীদের ‘শয়তান’ হিসেবে বর্ণনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তারা ‘সহিংসতার আন্দোলন’ করছে বলেও তিনি অভিযোগ করেছেন।

Recep-Taiyep-Erdogan-And-Ekrem-Imamoglu-24-03-2025

ইমামোলুকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছে তার দল সিএইচপি। ছবি: সংগৃহীত

অন্যদিকে ইমামোলুর সমর্থকরা বলছেন, এরদোয়ান ক্ষমতার অপব্যবহার করে ইমামোলুকে গ্রেপ্তারের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছেন। গত কয়েকদিনের আন্দোলনে ইমামোলুর সমর্থনে রাস্তায় নামা হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের গণমাধ্যমগুলোতে ইমামোলুর গ্রেপ্তার, এর প্রতিবাদে বিক্ষোভ ও হয়রানির খবর সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না বলেও অভিযোগ ইমামোলুর সমর্থকদের। এ কারণে তারা গণমাধ্যম বয়কট করার ঘোষণা দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধাপরাধ নাকি আদেশ অমান্য—দ্বিধায় মার্কিন সামরিক নেতৃত্ব

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের সামনে জটিল এক প্রশ্ন উঠে এসেছে—রাষ্ট্রপতির নির্দেশ মেনে চলবেন, নাকি সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াবেন। এটি এখন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের জন্য এক জরুরি সংকট।

১২ ঘণ্টা আগে

ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলায় নিহত ২

ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে এ হামলা চালিয়েছে ইসরায়েল।

১৩ ঘণ্টা আগে

১ কোটি ৪০ লাখ ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট

দেশের জন্য ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।

১৪ ঘণ্টা আগে

ইরানের সস্তা মিসাইলে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল।

১৫ ঘণ্টা আগে