দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ। এদিকে ভোট দিচ্ছেন কাশ্মিরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু-কাশ্মিরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফ
লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটি-এর সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পাওয়ার চার দিন পরে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তিনি।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির (এএপি) আতিশির নাম প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এরপরেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি দায়িত্ব নেবেন বলে জ
ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই।
টাইফুন ইয়াগির কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ২৩৬ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পেনসিলভানিয়া হামলায় প্রাণে বেঁচে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকানপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় গত এক দিনে ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।
কাবুল বিমানবন্দরে বছর দুয়েক আগে পর্যন্তও সব থেকে প্রথমেই যেটা নজরে আসত সেটা আহমেদ শাহ মাসুদের একটা বিরাট বড় পোস্টার। শুধু তাই নয়, কাবুলের প্রধান ট্র্যাফিক সার্কেলের নামকরণও করা হয়েছিল তাঁর নামে। কিন্তু তালেবান ক্ষমতায় ফিরে আসার পরে সবকিছু বদলে গেছে।
৭৫ বছর পর সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) এ ঝড়টি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গলফ খেলায় নিমগ্ন থাকা অবস্থায় আবারও ‘হত্যার চেষ্টার শিকার’ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। ইতোমধ্যে এ ঘটনায়
দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। কিন্তু এবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি থেকে ডোনাল্ড লু’কে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ব্যর্থ অভ্যুত্থানে যুক্ত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিকসহ ৩৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির একটি সামরিক আদালত এই দণ্ডাদেশ দেয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।