কাশ্মির নিয়ে উত্তেজনা: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ছবি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশে আসন্ন সফর স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ইসাক দার নিজেই এই সফর স্থগিতের অনুরোধের কথা জানিয়েছিলেন। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় সফরটি স্থগিতের কথা বলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

কাশ্মিরের পহেলগাম হামলা নিয়ে ভারতের বিভিন্ন পদক্ষেপ ও তার জবাবে পাকিস্তানের পালটা ব্যবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন ইসাক দার। চলমান পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরতে প্রসঙ্গক্রমে উঠে আসে বাংলাদেশ সফরের বিষয়টিও।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইসাক দার বলেন, ভারতীয় কর্মকর্তাদের তলব করে আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে আমার বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হচ্ছে, যেন আমরা কূটনৈতিক তৎপরতায় মনোযোগী হতে পারি।

পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে বার্তায়।

এর আগে এ মাসের মাঝামাঝিতে ঢাকায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকেই ইসাক দারের ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, তার ঢাকা সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল।

এদিকে পহেলগাম হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছেই। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার আদেশসহ নানা পদক্ষেপ নেয়।

পরে পাকিস্তানও বসে থাকেনি। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশপথে যোগাযোগ বন্ধ ও ভারতীয় নগরিকদের জন্য ভিসা স্থগিতসহ নানা পদক্ষেপে ঘোষণা দিয়েছে তারাও। এর মধ্যে দুই দেশই ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথাও জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইমরান খানের আরও ২ বোন আটক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটকের আদেশ দেয়। আদেশ অনুযায়ী, উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখা

৯ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগ হাতাহাতি

পরে দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ‘ভুয়া ভুয়া’ স্লোগানসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।

১০ ঘণ্টা আগে

ডেমোক্র্যাটদের ‘কমিউনিস্ট’ বলে ‘গালি’ ট্রাম্পের, জিনপিংয়ের জন্য রাজকীয় আয়োজন

ডেমোক্র‍্যাটদের ট্রাম্প এমনভাবে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিচ্ছেন, যেন তা গালির সমতুল্য। অথচ একই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কমিউনিস্ট রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউজে আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় সফর ও নৈশভোজের।

১১ ঘণ্টা আগে

ন্যাটো— রাশিয়াকে নিয়ে বড় সতর্কতা ইউরোপীয় গোয়েন্দাদের

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সম্প্রতি পার্লামেন্টে একই ধরনের আশঙ্কার কথা জানান। তার ভাষ্য, গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক মাসে রাশিয়া ন্যাটোর ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের ‘আর্টিকেল ৫’ কতটা কার্যকর, তা পরীক্ষা করতে পারে। ন্যাটোর এই ধারায় একটি সদস্য

১৩ ঘণ্টা আগে
Advertisement