উত্তরের জনপদ রাজশাহীতে শীত যেন সবকিছু থমকে দিয়েছে। টানা ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যহীন থাকায় জেলায় জেঁকে বসেছে শীতের প্রকোপ। আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি মনোনয়ন তুলেন। তবে বিকেল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাজশাহীতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।
রাজশাহীর-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নিরাপত্তা শঙ্কায় ক্লাস-পরীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদ। রবিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এ কথা জানান।
গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্ছ্বাস-আনন্দ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের উত্তরাঞ্চলের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। আজ রোববার দুপুরে রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ সমাবর্তন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের দাবিতে তিনটি অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়েছে রাকসুর প্রতিনিধিরা। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস অফিস এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তারা এ কর্মসূচি পালন করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তূপ সরিয়ে নিতে।
রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের অপসারণ করানো হয় নাই। নির্বাচিত বলে পুরো ১.৫ বছর স্টে করাইছেন প্রশাসন। গতকাল ১৭ ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হইছে, শুনেছি এই ডিনদের আবার সময় বাড়িয়ে দিয়েছে প্রশাসন।’
এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান। তবে প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পেয়ে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এ সময় পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তো
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়ের হোসেন (২৫) নামে এক কৃষককে ভেকু (এক্সকেভেটর) মেশিনের নিচে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বক্তব্যের শুরুতেই হাসান আল মামুন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানান। এর পরপরই জামায়াত নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ ও ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে তাদের প্রতি শ্
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অভিযান শুরু করে। আমরা নিরবচ্ছিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দুঃখজনকভাবে শিশুটিকে আর জীবিত ফেরানো সম্ভব হয়নি।”
রাজশাহীর তানোরে গভীর নলকূপের সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৪৫ ফুট পর্যন্ত খুঁড়েও উদ্ধার করা যায়নি। টানা ২৮ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।