রাজশাহীতে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার সকালে নগরীর উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫। উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— নগরীর উজিরপুর এলাকার সাজ্জাদ আলীর ছেলে আরিয়ান শাফি ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. আলমের ছেলে শান্ত (২৫) এবং কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার আসিফ হাসান সোহেলের ছেলে পিয়াম (২৫)। এদের মধ্যে মূল অভিযুক্ত আরিফ, বাকি দুজন তার সহযোগী।

র‌্যাব জানায়, ২২ বছরের ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আরিফের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট বিকেলে আরিফ ওই তরুণীকে দেখা করার জন্য ভদ্রা ব্রিজে ডাকে। সেখান থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই কক্ষে আগে থেকেই থাকা শান্ত ও পিয়াম মিলে তরুণীকে আটকে রেখে আরিফ ধর্ষণ করে। এরপর অন্যরাও ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর আসামিরা আবারো তাকে ম্যাসেঞ্জারে ডাকে। তাদের কথা না শুনলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ৩ সেপ্টেম্বর আসামিরা আবারও তরুণীকে দেখা করতে চাপ দেয় এবং না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে ভুক্তভোগী বোয়ালিয়া থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার তদন্তের জন্য তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে