কারিগরি শিক্ষার্থীদের রুয়েট শিক্ষার্থীদের ‘গালি’, প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশে গালাগালি ও অশ্লীল স্লোগানের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন।

বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল শুরু করে কারিগরি শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর রেলগেট হয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রুয়েট শিক্ষার্থীরা প্রকাশ্যে দুঃখ না চাইলে আন্দোলন অব্যাহত থাকবে।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে রুয়েট শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কারিগরি শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে রুয়েট ক্যাম্পাসে আন্দোলনের সময় কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তি ও অশ্লীল স্লোগান দেওয়া হয়।

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, “কোটা নিয়ে আন্দোলন করতেই পারে, কিন্তু আমাদের সম্মান নিয়ে গালাগালি করার অধিকার কারও নেই।”

নারী শিক্ষার্থী সুমি আক্তার বলেন, “আমরা দ্বিগুণভাবে অপমানিত বোধ করেছি। ভবিষ্যতের প্রকৌশলীরা যদি কটূক্তি করে, সমাজে আমরা কোথায় দাঁড়াব?”

শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, রুয়েট শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিবো।

এদিকে, প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে নগরীর রেলগেট ও ভদ্রা মোড়ে যান চলাচল ব্যাহত হয়। অফিসগামী লোকজন ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পলিটেকনিকের শির্ক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করেছিল। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে