রাজশাহীর পুঠিয়ায় কলাবাগান থেকে ১ জনের লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া গ্রামের কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক জন ব্যক্তির পরনের কাপড় দিয়ে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ।

নিহত সোহেল (২৫) পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে একাধিক ব্যক্তি জানান, ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে মোঃ আব্দুস সালামের কলা বাগানের মালিক নিজেই ছাগলের খাবারের জন্য কলাপাতা কাটতে এসে লাশটি দেখতে পাই পরে তার পাশেই মাছ ধরছিল কয়েকজন ব্যক্তি তাদেরকে ডেকে এনে লাশটি দেখান আমরা দেখি গলায় লু‌ঙ্গি পেচা‌নো অবস্থায় মরে পড়ে আছে।পরে আতঙ্কিত হয়ে পড়ে। পরে এলাকায় এসে স্থানীয়দের ডেকে নিয়ে যায় ও তাদের মধ্যে একজন পুঠিয়া থানাকে অবগত করেন। পরে পুলিশ এসে কলাবাগান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহত সোহেল রায়ের পিতা জানান , তার ছে‌লে সে‌া‌হেল সারা‌দিন ভ‌্যান চা‌লি‌য়ে সন্ধার আ‌গে বা‌ড়ি‌তে আ‌সে। সো‌হেল রাত অনুমান ৭:৩০ মিনিটে রা‌তের খাবার খে‌য়ে বা‌ড়ি হ‌তে বাজা‌রের দি‌কে যায়। অনুমান রাত ০৯ঃ৩০ ঘ‌টিকার সময় তাকে ফোন কর‌লে ফোন‌টি বন্ধ পাওয়া যায়। পরে সকালে আমরা জানতে পারি আমার ছেলে এক কলা বাগানে মৃত অবস্থায় পড়ে আছে। যারা এই নিশংস হত্যার স্বার্থে জড়িত তাদের বিচারের দাবি জানাই।

এ বিষয়ে পুঠিয়া থানা ওসি কবির হোসেন জানান, সঠিক কারো নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) পাঠানো হবে। এই হত্যার নেপথ্যে কি ঘটনা ঘটেছে তার তদন্ত অব্যাহত থাকবে। এবং আমরা তদন্ত করে এটা মূল কারণ বাহির করার চেষ্টা করব বলে তিনি জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে