রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ-রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাত জন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি দুইজনের প্রার্থিতা চুড়ান্তভাবে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর আবেদনে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ ছিল। অনেকের নামের বানানের মত ছোট-খাটো ত্রুটি সংশোধন করা হয়। আপিল করা এমন পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তারা হলেন- সহ সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মো. ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা ফিরে পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চুড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন ও হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দেয় ৯২৫ জন প্রার্থী। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওইদিন থেকে শুরু হবে প্রাচরণা। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৯ ঘণ্টা আগে