রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এ ঘোষণা দেন রাবির সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজন আল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরবি বিভাগের মাহাইর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তঞ্চঙ্গা, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফা, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে গোপাল রায়সহ ১৫ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাহী সদস্য পদে রয়েছেন ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এস এম হাফিজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মুয়াজ।
সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসিন খান, মাহাইর ইসলাম ও গোপাল রায়।
প্যানেল ঘোষণা শেষে ভিপি পদপ্রার্থী তাসিন খান বলেন, “আমরা সার্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের জায়গা দিয়েছি। আমাদের লক্ষ্য—রাকসুকে কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ প্রচারের হাতিয়ার না বানানো।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা এই ভারসাম্যপূর্ণ ও যোগ্য নেতৃত্বকে সমর্থন করবে।”
উল্লেখ্য, ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী ভিপি পদে অংশ নেননি। দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর এবার আবারো রাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেখানে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসিন খান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৯ ঘণ্টা আগে