Ad

খবরাখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহিদ পরিবারের সাক্ষাৎ

০৯ ফেব্রুয়ারি ২০২৫

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহিদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহিদ পরিবারের সাক্ষাৎ

শুধু মেহেদী নয়, অভ্রর পুরো টিম পাবে একুশে পদক

০৯ ফেব্রুয়ারি ২০২৫

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ওই দিন এ পদকের তালিকায় অভ্র নির্মাতা হিসেবে কেবল মেহেদী হাসানের নাম তালিকায় রাখা হয়েছিল।

শুধু মেহেদী নয়, অভ্রর পুরো টিম পাবে একুশে পদক

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

০৯ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১১ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৩০৮

০৯ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্টের তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শনিবারের বার্তায় বলা হয়, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনে

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৩০৮

সাবেক ডিআইজি মোল‍্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

০৯ ফেব্রুয়ারি ২০২৫

এদিন সন্ধ্যায় মোল‍্যা নজরুল ইসলামকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশানা থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক।

সাবেক ডিআইজি মোল‍্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য ‘অনাকাঙ্ক্ষিত’: মুখপাত্র

০৯ ফেব্রুয়ারি ২০২৫

রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা) ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নাম্বারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অবস্থান প

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য ‘অনাকাঙ্ক্ষিত’: মুখপাত্র

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তার পদোন্নতি

০৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রশাসনে ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। এদের সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়।

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তার পদোন্নতি

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

০৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

নবম শ্রেণিতে বিভাগ বিভাজনের প্রয়োজন নেই

০৯ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ আলাদা করার পক্ষে নন। তিনি বলেছেন, এ রকম বিভাজন আসলে প্রয়োজন নেই, এটা ভালো না।

নবম শ্রেণিতে বিভাগ বিভাজনের প্রয়োজন নেই

দিন-রাতের তাপমাত্রা বাড়ার আভাস

০৯ ফেব্রুয়ারি ২০২৫

দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দিন-রাতের তাপমাত্রা বাড়ার আভাস

ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

০৯ ফেব্রুয়ারি ২০২৫

উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা না পেলে শাহবাগ মোড় ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেল

ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

০৯ ফেব্রুয়ারি ২০২৫

এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সঁপে দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরোনো বিতর্কের সৃষ্টি হবে।

কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

গণতান্ত্রিক পথচলায় বিচারপতি রউফ বারবার উদাহরণ হয়ে আসবেন: প্রধান উপদেষ্টা

০৯ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় তার অবদানের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেত্রে বিচারপতি রউফ বারবার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।

গণতান্ত্রিক পথচলায় বিচারপতি রউফ বারবার উদাহরণ হয়ে আসবেন: প্রধান উপদেষ্টা

সাবেক সিইসি আব্দুর রউফ মারা গেছেন

০৯ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেছেন। বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।

সাবেক সিইসি আব্দুর রউফ মারা গেছেন

ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

০৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী সুইট (২৫) ও নাহিদ (২০) নামের দুই নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।

ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

বাংলাদেশ ব্যাংকের লকার খুলতে দুদকের অভিযান আজ

০৯ ফেব্রুয়ারি ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালাবে। রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের লকার খুলতে দুদকের অভিযান আজ

চলছে অপারেশন ডেভিল হান্ট, আজ সংবাদ সম্মেলন

০৯ ফেব্রুয়ারি ২০২৫

সারা দেশে গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।

চলছে অপারেশন ডেভিল হান্ট, আজ সংবাদ সম্মেলন
Advertisement