সারা দেশে গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।
আটক বাকি তিন পুলিশ কর্মকর্তা হলেন— রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে স্বাগত বক্তব্য দেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
যে নামেই হোক কোনো দলের বিদেশি কোনো শাখা থাকতে পারবে না, এমন বিধান আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে বল প্রয়োগ করে সবচেয়ে বেশি আলোচিত পুলিশের অনেক সদস্যদের বিরুদ্ধে সারা দেশে হত্যা মামলা হয়েছে।
সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন বিষয়ে আসিফ নজরুল বলেন, সব রাজনৈতিক দলেরই সংস্কার ভাবনা আছে। কাজেই আমরা মনে করি, ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে, এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না। তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে।
পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ায় ছয় কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এই কমিশনপ্রধানদের নিয়ে যাত্রা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যার চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এই কমিশনের ভাইস-চেয়ারম্যান।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে প্রথম ধাপে যে ছয়টি কমিশন গঠন করা করেছিল, তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে ছয় কমিশনের সর্বসম্মত যে সুপারিশমালা প্রকাশ করা হয়েছিল, তা এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি।
দায়িত্বরত কর্মকর্তারা জানান, সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙা হতে পারে— এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর থেকে মারধরে আহত ১১ জন শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে আসেন। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে আজ থেকেই সারা দেশে অপারেশন ডেভিল হান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমার চাইতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ভিডিও দেখে মামলা হবে। সম্ভাব্য সড়ক দুর্ঘটনা রোধ করতে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা করবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। ২১ ফেব্রুয়ারি থেকে মামলা শুরু হবে বলে জা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।
বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের গণউত্তেজক সহিংসতা বা মব ভায়োলেন্স কেবল ফ্যাসিবাদের কর্মী-সমর্থক ও তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের নাশকতা তৈরির প্রচেষ্টাকেই উৎসাহিত করবে। বিগত পতিত সরকার ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা নাশকতার পরিকল্পনা যেমন করেছে, তেমনি দেশে এখন আইনের শাসন নেই বলেও
মাঘের একদম শেষ সপ্তাহে এসেও শীদের দাপট কমছে না। দেশের অন্তত ছয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। নিম্ন তাপমাত্রায় কাঁপছে আরও কয়েকটি জেলা। তাপমাত্রার মানচিত্র বলছে, সুনির্দিষ্টভাবে কোনো এলাকা নয়, মাঘের শেষ সপ্তাহে শীত কাঁপিয়ে দিচ্ছে সারা দেশকেই।