প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেবল মেহেদী হাসান নয়, পুরো টিম অভ্রকেই এ বছর একুশে পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অভ্র তৈরিতে মেহেদীর সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকেও রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা পেতে যাচ্ছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ওই দিন এ পদকের তালিকায় অভ্র নির্মাতা হিসেবে কেবল মেহেদী হাসানের নাম তালিকায় রাখা হয়েছিল।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলা লেখার সফটওয়্যার অভ্র তৈরির জন্য মেহদী হাসান খানকে এককভাবে একুশে পদকে ভূষিত করা হলেও অভ্র তৈরিতে রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন্যর দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন।
১৪ ব্যক্তির সঙ্গে সাফজয়ী নারী ফুটবল দল পাচ্ছে একুশে পদক
অভ্র নির্মাতা মেহেদী হাসান ছাড়াও এ বছর ১৩ ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য সরকার মনোনীত করে। কোটি মানুষকে অনলাইন স্পেসে অনায়াসে বাংলা লেখার সুযোগ করে দেওয়ার স্বীকৃতি হিসেবে অভ্র সফটওয়্যারের নির্মাতাকে এ পদকের জন্য মনোনীত করার সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়।
এ বছর যে ছয়জন মরণোত্তর একুশে পদক পাচ্ছেন তারা হলেন— ভাষা ও সাহিত্যে কথাসাহিত্যিক শহীদুল জহির (মো. শহীদুল হক) ও কবি হেলাল হাফিজ; শিল্পকলার চলচ্চিত্র শাখায় চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান (ছুটির ঘণ্টার পরিচালক) ও সংগীত শাখায় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া; সাংবাদিকতায় মাহফুজ উল্লা; এবং সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী।
এ বছরের একুশে পদকের জন্য মনোনীত বাকিরা হলেন— গবেষণায় মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী, দৃকের প্রতিষ্ঠাতা), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান (দৈনিক আমার দেশের সম্পাদক), শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. নিয়াজ জামান এবং শিল্পকলার সংগীত শাখায় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা।
একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বিভিন্ন খাতে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের জন্য দেশের নাগরিক বা প্রতিষ্ঠানকে এ পদকে ভূষিত করা হয়। এ পদকের নামের প্রেরণা এসেছে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে। পদকটি প্রচলন করা হয় ১৯৭৬ সালে।

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৮ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৯ ঘণ্টা আগে