সাবেক সিইসি আব্দুর রউফ মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেছেন। বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।

এরশাদ সরকারের পতনের পর আব্দুর রউফের অধীনে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। স্বৈরাচার পতনের প্রথম সে জাতীয় নির্বাচন বহুল প্রশংসিত হয়েছিল। পরে অবশ্য ১৯৯৪ সালে বিএনপি সরকারের অধীনে মাগুরা উপনির্বাচন আয়োজন করে সমালোচিত হয়েছিলেন তিনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফের মৃত্যু হয়। তার একান্ত সহকারী মো. তাওহিদ জানান, আপিল বিভাগের সাবেক এই বিচারক দুই মাস ধরে নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্র জানিয়েছে, গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে আব্দুর রউফকে। এর আগে ঢাকায় জানাজাসহ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

বিচারপতি মো. আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি সুলতান হোসেন খান দায়িত্ব থেকে সরে গেলে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে সিইসি পদে নিয়োগ দেন।

তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়ে রউফ কমিশন নির্বাচনি আইনে ব্যাপক সংস্কার আনেন। পরে ব্যাপক কারচুপির কারণে মাগুরা উপনির্বাচন প্রশ্নবিদ্ধ হলে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসি পদ থেকে সরে দাঁড়ান তিনি।

নির্বাচন কমিশন থেকে আব্দুর রউফ আবার আদালতে ফিরে যান। ১৯৯৫ সালের জুনে আপিল বিভাগের বিচারক হন তিনি। অবসর নেন ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি।

অবসরের পর ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আব্দুর রউফ। জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’এর কেন্দ্রীয় সভাপতিও ছিলেন তিনি।

আব্দুর রউফের জন্ম ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী ষাটের দশকে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান ১৯৮২ সালে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৮ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৮ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৯ ঘণ্টা আগে
Advertisement