ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১৬
রোববার সকালে শাহবাগ মোড় অবরোধ করেন ম্যাটস শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

উচ্চ শিক্ষার সুযোগ, অবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগসহ চার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা না পেলে শাহবাগ মোড় ছাড়বেন না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। তারা জানান, সাত কার্যদিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়ন না করায় তারা লং মার্চ কর্মসূচি পালন করছেন।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। পরে জাদুঘরের সামনের সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

Mats Students Protest At Shahbag 09-02-2025 (1)

৪ দফা দাবি পূরণ না করলে অবরোধ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমেছেন।

বর্তমানে সারা দেশে ১৬টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি (ডিএমএ) কোর্স চালু রয়েছে। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ ও বিএমডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফের সংখ্যা প্রায় ৩০ হাজার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

৪ ঘণ্টা আগে

আদানির বন্ধ ইউনিট পুনরায় সচল, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

৫ ঘণ্টা আগে

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

গুলশানে আ. লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৬ ঘণ্টা আগে
Advertisement